📚 প্রভাতি ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষকগণের জন্য নীতিমালা ও বিধিমালা - 2025 v1

সেকশন: ক


বিশেষ বিধিমালা: 

 1. নীতিমালার যে কোনো একটি বা ততোধিক নিয়ম, নীতি বা বিধি সঠিক ভাবে পালন না করা বা কোনভাবে অস্বীকার করাটা শিক্ষক/শিক্ষিকাগণের অযোগ্যতা বলে গণ্য হবে। এবং ‘সেকশন: গ’ এর প্রতিটি প্রশ্নের মান কমপক্ষে ৮ থাকতে হবে এবং এগুলোর মান ১০ এ উন্নিত করার জন্য সঠিক ভাবে কাজ করে যেতে হবে। 


2. বর্তমানে প্রচলিত লিখিত বা অলিখিত সকল নিয়ম মেনে চলতে হবে এবং পরবর্তীতে বিভিন্ন প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ যে সকল নিয়ম প্রণয়ন করবে তাও মেনে চলতে হবে। 


3. ক্লাশ শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে স্কুলে হাজির হতে হবে, এবং স্কুল ছুটির নূন্যতম ৩০ মিনিট পর স্কুল ত্যাগ করতে হবে। 


4. প্রতি বছরে সর্বোচ্চ ১৪ দিন ছুটি নিতে পারবেন। তবে সেটা এক মাসে অনধিক ৩ দিন। এর বেশি ছুটি নিলে বেতন / সম্মানি আনুপাতিক হরে কাটা হবে। 


5. সাপ্তাহিক মিটিং, ট্রেনিং এবং স্কুল কর্তৃক নির্ধারিত কাজে অতিরিক্ত সময় দিতে হবে। 


6. স্কুলের প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে বাধ্য থাকিবেন। 


7. ছুটি ছাড়া একদিন স্কুলে না আসলে দুইদিনের বেতন কাটা হবে। 


 8. প্র্রচলিত নিয়মে বেতন ভাতাদি প্রাপ্ত হবেন। 


 9. স্কুলের সকল কাজ সঠিক সময়ে, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

 

10. স্কুলের সুনাম ও সকল সম্পদ রক্ষার দায়ীত্ব নিতে হবে। 


11. স্কুলের কোনো সম্পদ, মালামাল বা স্টেশনারি নেওয়া যাবে না বা বিক্রি করা যাবে না অথবা, দান করা যাবে না। 


12. স্কুলে অনধিক ১০ মিনিট পরে আসা, বা, স্কুলের নির্ধারিত সময়ের অনধিক ১০ মিনিট পূর্বে চলে যাওয়া কে অর্ধদিনের ছুটি হিসাবে গণ্য হবে। ১০ মিনিটের অধিক হলে ১ দিনের ছুটি হিসাবে গণ্য হবে।


13. প্রতিদিন ক্লাশের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সবগুলো ক্লাশ নেওয়ার যোগ্যতা এবং প্রস্তুতি থাকতে হবে। কর্তৃপক্ষ / প্রিন্সিপাল প্রয়োজন মনে করলে আপনাকে সবগুলো ক্লাশ নিতে হবে। এক্ষেত্রে অনীহা বা  তুলনা করলে তা আপনার অযোগ্যতা বলে গণ্য হবে।


14. যে কোনো নিয়ম, বিধি, বা নীতি সঠিক ভাবে পালন করার উপর আপনার র‌্যাংকিং নির্ভর করবে।



সেকশন: খ

অন্যান্য নিয়ম, নীতিমালা বা বিধিমালা: 

শিক্ষাদানের নীতিমালা: 

 1. সিলেবাস বা পাঠ পরিকল্পনা অনুযায়ী এবং সঠিক পদ্ধতিতে রুটিন অনুযায়ী ক্লাশ করাতে হবে। 


2. শিক্ষার্থীদের বয়স অনুযায়ী সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করতে হবে। 


3. শ্রেণিকক্ষে ধৈর্য্য ও সহানুভূতির সাথে পাঠদান নিশ্চিত করতে হবে। 


4. পাঠদানের সময় চিত্র, গল্প, খেলাধুলা ও হাতে-কলমে শেখানোর পদ্ধতি ব্যবহার করতে হবে। 


5. নিয়মিত মূল্যায়ন ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। 


6. দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করতে হবে। 


শৃঙ্খলা ও আচরণ নীতিমালা: 

7. শিক্ষার্থীদের সাথে সদাচরণ ও নম্র ব্যবহার, এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। এবং হাঁসিমুখে কথা বলতে হবে। 


8. সঠিকভাবে মূল্যায়ণ ও সঠিক বিচার দক্ষতা থাকতে হবে। 


9. শারীরিক বা মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 


10. সময়ানুবর্তিতা বজায় রেখে যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে এবং ক্লাসের সময় সঠিকভাবে ব্যবহার করতে হবে। 


11. পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। 


12. কোনোভাবে বা কোনো পরিবেশেই অভিভাবকদের সাথে খারাপ আচরণ, অপমানমূলক কথা বলা, বা কোনো অপমানমূলক আচরণ করা যাবে না। সবসময়ই তাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং শান্ত ভাবে কথা বলতে হবে। 


13. সহকর্মী, অভিভাবক ও স্থানীয় জনগণের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। 


প্রশাসনিক ও পেশাগত নীতিমালা: 

14. স্কুলের লিখিত বা অলিখিত সকল নিয়ম-কানুন, শৃংখলা ও প্রশাসনিক নির্দেশনা মেনে চলতে হবে এবং অনিয়মিত বা বিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রদানকৃত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। 


15. স্কুল এর প্রিন্সিপাল এর আদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ মেনে চলতে হবে। 


16. বড় কোন সমস্যা বা দূর্ঘটনা ছাড়া কোনো কারণেই বিদ্যালয়ের প্রচলিত কোনো নিয়ম (লিখিত বা অলিখিত) ভাঙ্গা যাবে না এবং ভবিষ্যতে কোনো নির্দেশনা, নিয়ম বা আইন যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হবে তা মেনে চলতে হবে। 


17. কোনো নিয়ম-কানুণ বা নির্দেশনা বড় কোনো সমস্যার জন্য যদি ভাঙতে হয়, তাহলে প্রয়োজনীয় সময় হাতে রেখে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, আর দূর্ঘটনার জন্যে যদি ভাঙতে হয় তাহলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। 


18. শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত রেকর্ড রাখতে হবে। 


19. অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং শিক্ষার্থীদের উন্নতি সম্পর্কে অবহিত করতে হবে। 


20.. পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। 


21. সপ্তাহে ১দিন বা বিদ্যালয় কর্তৃক নির্ধারিত দিনে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শনে সময় দিতে হবে।

 

22. বিদ্যালয়ের সম্পদ ও উপকরণ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের দায়িত্ব নিতে হবে। 


সামাজিক দায়িত্ব: 

23. শিক্ষার্থীদের শৃংখলা, ভদ্রতা, দায়ীত্ববোধ ও নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। 


24. শিক্ষার্থীদের ব্যাক্তিগত স্বাথ্য ও স্বাথ্যবিধি এবং পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে উৎসাহ প্রদান ও সচেতন করতে হবে এবং, তাদের নিজ হাতে কাজ করা শেখাতে হবে এবং নিজের জন্যও এগুলো প্রয়োগ করতে হবে। 


25. স্থানীয় সাংস্কৃতিক ও জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপনের উদ্যোগ নিতে হবে। 


26. পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

 

27. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও সহযোগিতা প্রদান করতে হবে। 


 

সেকশন: গ

অতিরিক্ত কাজ:

শিক্ষকগনের মাসিক মূল্যায়নের জন্য (অভিভাবক ও পর্যবেক্ষক কর্তৃক উত্তর প্রাপ্তি) তৈরিকৃত ফরমের ২০টি প্রশ্নের প্রত্যেকটি উত্তরের মান ৮ এর উপরে রাখতে হবে। নিচে প্রশ্নগুলো উল্লেখ করা হলো : 


* ধৈর্য এবং সহনশীলতা 

১. ছোট শিশুদের সাথে কাজ করার সময় তাদের প্রশ্ন, চঞ্চলতা এবং অমনোযোগ সহ্য করার ক্ষমতা শিক্ষকদের কতটুকু আছে বলে আপনি মনে করেন ? (1-10) 

২. প্রতিটি শিশুর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সাড়া দেয় কি না ? (1-10)

 

* সৃজনশীলতা 

৩. শিশুবান্ধব ও আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করার দক্ষতা বা ক্ষমতা কতটুকু আছে ? (1-10) 

৪. খেলাধুলা, গান, গল্প, এবং চারুকলার মাধ্যমে শেখানোর হয় কি না ? (1-10) 


* যোগাযোগ দক্ষতা 

৫. শিশুদের সাথে সহজ ও বন্ধুত্বপূর্ণ ভাষায় যোগাযোগ করে কি না ? (1-10) 

৬. অভিভাবক ও সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে কি না ? (1-10) 


* অনুপ্রেরণা প্রদান করার ক্ষমতা 

৭. শিশুদের শেখার প্রতি আগ্রহী এবং আত্মবিশ্বাসী করে তোলা হয় কি না ? (1-10) 

৮. শিশুদের সাফল্যকে উদযাপন করা এবং ব্যর্থতায় উৎসাহ প্রদান করা হয় কি না ? (1-10)


* আবেগীয় বুদ্ধিমত্তা (ইমোশনাল ইন্টেলিজেন্স) 

৯. শিশুদের আবেগ এবং সমস্যাগুলো বুঝতে পারে কি না ? (1-10) 

১০. সহমর্মিতা এবং স্নেহপূর্ণ আচরণ করা হয় কি না ? (1-10) 


* নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা 

১১. একটি ক্লাস পরিচালনা করার এবং শিশুদের শৃঙ্খলায় রাখার দক্ষতা আছে কি না ? (1-10) 

১২. দলগত কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করার দক্ষতা আছে কি না ?  (1-10) 


* সময় ব্যবস্থাপনা 

১৩. শিক্ষকেরা ঘন্টা পরার ২ মিনিটের মধ্যে ক্লাসে আসে কি না ? (1-10) 

১৪. ক্লাসের সময় সঠিকভাবে ব্যবহার করা হয় কি না ? (1-10) 

১৫. শেখানোর পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমে সময় বরাদ্দ আছে কি না ? (1-10) 


* ইতিবাচক মনোভাব ও উদ্যম 

১৬. প্রতিদিন নতুন উদ্যম নিয়ে শিশুদের সাথে কাজ করার সক্ষমতা আছে কি না ? (1-10) 

১৭. শিশুদের জন্য একটি ইতিবাচক ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করা হয় কি না ? (1-10) 


* নৈতিকতা এবং দায়িত্বশীলতা 

১৮. শিশুদের প্রতি সদাচরণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় কি না ? (1-10) 

১৯. নিজ পেশার প্রতি নিষ্ঠা এবং দায়িত্ব পালনে আন্তরিকতা আছে কি না ? (1-10) 

২০. শিক্ষকেরা যেভাবে শিক্ষা দিচ্ছেন তাতে আপনি কতটুকু সন্তুষ্ট ? (1-10)